Global Academia Connects
🇧🇩 বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য

বিদেশে পড়ার স্বপ্ন?
আগে জেনে নাও তোমার IELTS band।

আসল পরীক্ষার মতো ফুল মক টেস্ট — একদম ফ্রি। তারপর AI আর আসল মানুষের সাথে প্র্যাকটিস করে band বাড়াও।

কার্ড লাগবে না · bKash / Nagad · অফিশিয়াল IELTS নয়

ভেতরে কেমন দেখতে

আসল পরীক্ষার মতো প্র্যাকটিস, আর প্রতিদিনের উন্নতি দেখার ড্যাশবোর্ড।

ielts.gaconnt.com/practice
A Listening practice page with the map on the left and questions on the right
The student dashboard on a phone: band, streak, practice time and words learned

সাইটের আসল স্ক্রিন — উদাহরণ অ্যাকাউন্ট।

এই সমস্যাগুলো তোমারও হচ্ছে?

🗣️

"স্পিকিং প্র্যাকটিস করার কেউ নেই"

কোচিংয়ে সপ্তাহে এক-দুই দিন। বাসায় একা বললে ভুলগুলো ধরিয়ে দেবে কে?

💸

"কোচিংয়ে অনেক টাকা, কিন্তু আলাদা নজর নেই"

৩০ জনের ব্যাচে তোমার নিজের ভুল নিয়ে কথা বলার সময় কই?

📚

"কোথা থেকে শুরু করবো বুঝি না"

হাজারটা ভিডিও আর PDF — কিন্তু রোজ কী করবো, কেউ বলে দেয় না।

✍️

"Writing-এ বারবার 5.5 / 6.0"

কোন লাইনে ভুল, আর কীভাবে লিখলে Band 7+ আসতো — সেটা কেউ দেখায় না।

সব এক জায়গায়

Reading, Listening, Writing, Speaking — প্র্যাকটিস, ফিডব্যাক আর রোজকার রুটিন।

🖥️

আসল পরীক্ষার মতো ফুল মক টেস্ট

কম্পিউটারে দেওয়া IELTS-এর মতো স্ক্রিন, আসল সময়, চার স্কিলেই আনুমানিক band আর PDF রিপোর্ট। প্রথম টেস্ট একদম ফ্রি।

👩‍🏫

মানুষের মতো স্পিকিং এক্সামিনার

এক্সামিনার Ayara নিজের গলায় প্রশ্ন করে, তুমি উত্তর রেকর্ড করো — ঠিক পরীক্ষার মতো Part 1, 2, 3।

🎙️

AI স্পিকিং প্র্যাকটিস

যখন খুশি প্র্যাকটিস করো; প্রতিটা criterion-এ আনুমানিক band আর তোমার নিজের বলা কথা ধরে ধরে পরামর্শ।

👥

আসল মানুষের সাথে প্র্যাকটিস

GAC মডারেটরের সাথে গ্রুপ রুম, আর পাসপোর্ট-যাচাই করা ছাত্রদের সাথে 1-on-1 — শুধু AI নয়।

✨

Writing feedback + Band 8 ভার্সন

চার criterion-এ band, আর তোমার নিজের essay-টাই Band 8 মানে লিখে দেখানো — কী বদলালো আর কেন।

🎧

ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, আমেরিকান উচ্চারণ

আসল পরীক্ষার মতো মিশ্র উচ্চারণের Listening, ম্যাপসহ — নিজেদের তৈরি, নতুন প্রশ্ন।

📖

বাংলা অর্থসহ শব্দ + ফ্ল্যাশকার্ড

প্রতিটা শব্দের বাংলা অর্থ, UK/US উচ্চারণ, আর রোজ কয়েক মিনিটের ফ্ল্যাশকার্ড — যা জানো তা কম আসে।

🔥

রোজকার প্ল্যান আর স্ট্রিক

দুর্বল স্কিল দেখে সাপ্তাহিক প্ল্যান; রোজ প্র্যাকটিস করলে স্ট্রিক বাড়ে — নিজেই নিজের উন্নতি দেখো।

শুধু IELTS না

Band পেলে, ভর্তিতেও আমরা পাশে

Global Academia Connects মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আসল ফি আর স্কলারশিপের তথ্য, আবেদন আর ভিসা — পুরো পথে সাহায্য করে। টেস্ট দেওয়ার পর চাইলে একজন কাউন্সেলর তোমার সাথে কথা বলবে।

মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের আসল ফি দেখো →
Global Academia Connects

কোচিং বনাম আমরা

কোচিং সেন্টারআমাদের সাইট
খরচ১৫,০০০–৩০,০০০ টাকা একসাথেফ্রি টেস্ট; AI প্র্যাকটিস যতটুকু করো ততটুকু (সেশনপ্রতি ~৳১০–৪০)
সময়যাতায়াতে ঘণ্টা নষ্টবাসায় বসে, যখন খুশি
স্পিকিংসপ্তাহে ১–২ দিনAI যখন খুশি + গ্রুপ রুম + 1-on-1 পার্টনার
ফিডব্যাকসবার জন্য একইতোমার নিজের লেখা ও কথা ধরে ধরে
বিদেশে ভর্তিআলাদা এজেন্সি খুঁজতে হয়GAC নিজেই মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সাহায্য করে

দাম, সোজাসুজি

ফুল মক টেস্ট

ফ্রি

চার স্কিল, আনুমানিক band, PDF রিপোর্ট।

AI প্র্যাকটিস

৳১০–৪০/সেশন

মাসিক চাঁদা নেই — ব্যালেন্স টপ-আপ করো (৳১০০ থেকে), যতটুকু করো ততটুকুই কাটে।

GAC-এর ছাত্রছাত্রী

ফ্রি

যাদের ভর্তির ফাইল GAC-এ খোলা, তাদের AI প্র্যাকটিস আনলিমিটেড।

সাধারণ প্রশ্ন

এটা কি অফিশিয়াল IELTS?

না। এটা IELTS-এর মতো প্র্যাকটিস টেস্ট, Global Academia Connects-এর তৈরি। আসল IELTS দিতে হবে British Council বা IDP-তে। আমাদের band একটা আনুমানিক হিসাব, যাতে তুমি জানো কোথায় দাঁড়িয়ে আছো।

AI-এর দেওয়া নম্বর কতটা ঠিক?

প্রতিটা Writing আলাদা করে একাধিকবার মার্ক করা হয়, IELTS-এর প্রকাশ্য band descriptor মেনে; কম শব্দ বা ফাঁকা উত্তরের নিয়ম কোডে বাঁধা। তবুও এটা আনুমানিক — তাই আমরা সবসময় "estimated" লিখি।

টাকা কীভাবে দেবো?

প্রথম ফুল টেস্ট ফ্রি। AI প্র্যাকটিসের জন্য ব্যালেন্স টপ-আপ করো (৳১০০ থেকে) — bKash, Nagad বা কার্ড দিয়ে। সেশন শেষে শুধু যতটুকু খরচ হলো ততটুকু কাটে। GAC-এ যাদের ফাইল খোলা, তাদের জন্য ফ্রি।

মোবাইলে চলবে?

হ্যাঁ, পুরো সাইট মোবাইলের জন্য বানানো — অ্যাপের মতো হোম স্ক্রিনেও রাখা যায়। স্পিকিংয়ের জন্য মাইক্রোফোন লাগবে।

1-on-1-এ পাসপোর্ট কেন লাগে?

যাতে সবাই আসল মানুষ আর ১৮+ হয় — সবার নিরাপত্তার জন্য। ছবি এনক্রিপ্ট করে রাখা হয়, যাচাইয়ের ৭ দিন পর মুছে ফেলা হয়, পাসপোর্ট নম্বর রাখা হয় না। পার্টনার শুধু তোমার প্রথম নাম দেখে।

আমার রেকর্ড আর ডেটা কি নিরাপদ?

তোমার উত্তর ও রেকর্ডিং শুধু তুমি আর GAC-এর দায়িত্বপ্রাপ্ত স্টাফ দেখতে পারে। আমরা কারো কাছে ডেটা বিক্রি করি না।

আজই জেনে নাও তুমি কোথায় দাঁড়িয়ে আছো

প্রথম ধাপটা মাত্র ৩০ সেকেন্ডের।

ফ্রি টেস্ট দিয়ে শুরু করো →